বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২ সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স  শাহজালালে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার দুঃস্থ মানুষের পাশে কোস্ট গার্ড:ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২২১ জন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজা জব্দ,আটক ১ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

জাহিদ হাসান মুন্না , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার সংবাদ প্রকাশ করায় আব্দুল্লাহ আল মাহমুদ নামের এক মাটি ব্যবসায়ী কর্তৃক প্রেস ক্লাবের সদস্য স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানকে হুমকী, কুৎসা রটনাসহ মিথ্যা মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতে প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন এর সভাপতিত্বে সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


উক্ত সমাবেশে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, যগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হুমায়ুন, ওমর ফারুক, আব্দুল আল মাহমুদ, জেলহক হোসাইন সংবাদ প্রকাশের জেরে প্রেস ক্লাবের সদস্য সংবাদিক রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানের নামে হুমকী ও বিভিন্ন কুৎসা রটনাসহ সাংবাদিক রায়হান আলী, জাহিদ হাসান ও জাহিদ হাসানে স্ত্রীর নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদিকদের কন্ঠরোধ করতেই উপজেলা যুবদলের সদস্য সচিব ও জোর পূর্বক দখলকৃত বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ এই মিথ্যা মামলা করেছে। সমাবেশে বক্তারা আরও বলেন, ৫ আগষ্টের পর প্রথমে বিধি বহির্ভূত ভাবে জোর পূর্বক দখল করে বিআরডিবি চেয়ারম্যান পদ। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে আব্দুল্লাহ আল মাহমুদ। তারপর উপজেলাজুরে বিভিন্ন জায়গার বালু দখলসহ অবৈধভাবে সরকারি মাটি কেটে ইটভাটায় বিক্রি শুরু করে। কোন বিষয়ে উপজেলার কর্মরত সংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই তিনি নিজে ও বিভিন্ন মাধ্যমে হুমকি ও ভয়ভীতি প্রদান করেন। গত ১৮ জানুয়ারী সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে মাটি কাটার সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিক ও সাংবাদিকের স্ত্রীর নামে মামলা করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশসহ অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিতে বলেন বক্তারা। অন্যথায় কঠোর থেকে কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।


উক্ত সমাবেশ ও মানববন্ধনে উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর