রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যনাথপুরে জমজমাট ঈদ উৎসব কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, শিশু-নারীসহ নিহত ১২ নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিমানবন্দর পরিদর্শনে মন্ত্রী আফরোজা খানম, যাত্রীসেবা উন্নয়নে নির্দেশনা গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী ঈদের নামাজের পরে সংঘর্ষ, হবিগঞ্জে আহত ৩০ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর শুভেচ্ছা বিনিময় কামারখন্দে ছাত্রদল কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্র নেতা জিসান ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, ঝড়ে পড়া লঞ্চ থেকে ১০৪ যাত্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার: ২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকাঅপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,আল ইমরান (২৫), জিসান (১৯), সায়েম (২০), তৌফিক মিয়া (৩০), ইমরুল কায়েস (২৬), ফজলে রাব্বি (২৫), শাকিব (৩৩), নাঈম হোসেন জীবন (৩০),কাজল (২২), বাদশা (৩০), সুজন (২৫), নয়ন (১৮) ও কবির (৩৫)। এদের মধ্যে মাদক মামলায় ১ জন,
দ্রুত বিচার আইনে ১ জন,অন্যান্য আইনে ১১ জন। গ্রেফতারকালে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. জসিম (১৮), মো. রমজান আলী (২২), মো. মুন্না (২৪), সুবেল চন্দ্র (৩২), মো. শ্যামল বর্মন (৩৫), মো. বাবুল (২৮), হৃদয় রায় (১৮), মো. মনিরুল ইসলাম (২৮), মো. আবুল কালাম (৪২) ও মো. নবীর হোসেন ( বয়স উল্লেখ নাই)

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর