বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ট্রাফিক সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ: পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ড্রোন-সিসিটিভিতে নজরদারি চালিয়ে মাদকের কারবার, আটক ১৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭৩ সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মাদক ও পাচারচক্রের ১৩ জন আটক নাগরিক টেলিভিশনে সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুজন সরকার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৯২ কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ রায়গঞ্জে স্কুলছাত্রীর মৃত্যুতে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গবিসাসের নতুন কমিটির নেতৃত্বে নিরব, তাহমিদ

নিজস্ব প্রতিবেদক: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬



সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল ইসলাম নিরব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘ফেস দ্য পিপল’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ হাসান।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে এক বছর মেয়াদি এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

১০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকন্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা), দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪) এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি ও ইনসাইট ঢাকা)।

এছাড়াও কমিটির সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪), মোহাম্মাদ ওমর (প্রতিদিনের বাংলাদেশ) ও শিহাব আহসান (আজকের বাংলা)।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। নবীন এই কমিটি আগামী এক বছর গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর