বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ভোলায় মিয়ানমারে পাচারের পথে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী যাত্রীসেবার মানোন্নয়ন ও গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত ​আর্টিলারি সম্মেলনে সেনাপ্রধান: আধুনিক প্রযুক্তির ওপর জোর আশুলিয়ায় ১ হাজার ৮৬৩ কারখানার মধ্যে বন্ধ ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে মেধাবী ছাত্র থেকে গৃহহীন: ইউপি বারান্দায় কাটে খালেকের রাত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোলায় মিয়ানমারে পাচারের পথে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় একটি বোটসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ৮ পাচারকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, ভোলা চরফ্যাশনের মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান ও নোয়াখালীর মো. সেলিম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে,বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত সার,পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর