বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
মেধাবী ছাত্র থেকে গৃহহীন: ইউপি বারান্দায় কাটে খালেকের রাত উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার কাতারে দায়িত্ব পালনে গেলেন নৌবাহিনীর ২৪ সদস্য বাংলাদেশ-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা; নয়ছয়ের অভিযোগ সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে অবস্থিত অধ্যায়ন একাডেমি নামের কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেন (৩৮) এক ছাত্রীর হাত ধরে উধাও হয়েছে। বুধবার সকালে স্থানীয় হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শিক্ষার্থীর মা অভিযোগকারী মমতা খাতুন জনান, আমার মেয়ে জিন্নাতারা (১৪) বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় অধ্যায়ন একাডেমী নামের এক কোচিং সেন্টারে আমার মেয়েটি কোচিং করতো এবং শিক্ষক রাজিব হোসেনের কাছে বাড়িতে প্রাইভেট পড়ত। আমার অবুঝ নাবালিকা মেয়েটিকে শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে পানিয়ে নিয়ে গেছে। গত ২ দিন ধরে জিন্নাত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে থানায় বাদী হয়ে শিক্ষক রাজিব হোসেব ও তার মা রোজি খাতুন কে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এই লম্পট শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বে আরো দু’টি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে তালাক দিয়েছেন। তিনি এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, কোচিং শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বেও দুটি ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। পরবর্তীতে তাদের মধ্যে বনিবোনা না হওয়ায় তালাক দিয়েছেন বলে জানি।

এব্যাপারে শিক্ষক রাজিব হোসেনের ফোনে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর