মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বিরোধী দলীয় হুইপ হলেন সিরাজগঞ্জের রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে হত্যা মামলায় ৩জনের আমৃত্যু কারাদন্ড কাজিপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন কাজিপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত কাজিপুরে রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খানসামায় প্রস্তুতি সভা সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, বোটসহ ৯ জেলেকে উদ্ধার টেকসই জ্বালানি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে আনসার-ভিডিপির নতুন উদ্যোগ সিরাজগঞ্জে মামা মন্ত্রী-ভাগ্নে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সহ-সাধারন সম্পাদক  পদে প্রথম একমাত্র নারী প্রার্থী বিজয়ী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জের কাজিপুরে আগামী ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলুক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া , উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক,থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, ফায়ার সার্ভিস ইনচার্জ মাসুদ পারভেজ,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, গাজী আব্দুর রশিদ তারা,উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারপ্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের এক অংশ , মুক্তিযোদ্ধাগন, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধি। প্রস্তুতিমূলক সভায় পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাত ১২ টা এক মিনিটে কাজিপুর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সকাল সাড়ে৯ টায় ভাষা শহিদের স্মরণে আলোচনা সভা ও দুপুরে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহিদের আত্মার মাগফেরাত কামনা। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে দিবস টি উদযাপন। দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে করনীয় নির্ধারনে নানা দিক নিয়ে আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর