রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারঘাটে মাদকের ব্যাপারে জিরো  টলারেন্স নীতি অনুসরন করতে পুলিশকে নির্দেশ দিলেন-আবু সাইদ চাঁদ

চারঘাট প্রতিনিধি (রাজশাহী) : / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাঁদ বলেছেন,চারঘাটে  বড় সমস্যা হচ্ছে জ্বলাবদ্ধতা। তবে জ্লাবদ্ধতার কারন আপনারা চিহিৃত করেন না।  জ্বলাবদ্ধতার মুল কারন হচ্ছে অপরিকল্পিত ভাবে গত কয়েক বছর ধরে চারঘাটে অবৈধ  ভাবে খনন করা হয়েছে শতশত পুকুর। এই পুকুর খননের কারনেই আজ চারঘাটে  জ্বলাবদ্ধতা মারাক্তক আকার ধারন করেছে। আমি চাই আর একটি জমিতে যেন  অবৈধ ভাবে পুকুর খনন করা না হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সর্বস্তরের  কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত  বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য আবু সাইদ চাঁদ এসব কথা বলেন। তিনি স্থানীয় প্রশাসনের উদ্দ্যেশে বলেন, আপনারা কোন ভাবেই চারঘাটে আজ  থেকে একটি অবৈধ ভাবে পুকুর খনন করতে দিবেন না। যতো বড়ই ক্ষতাধর ব্যাক্তিই  হোক তার বিরুদ্ধে যথাযথা আইনী ব্যবস্থা নিতে একটুও পিছপা হবেন না।

এছাড়াও চারঘাট-বাঘায় আরো একটি সমস্যা রয়েছে জটিল সমস্যা। সেটি  হলো মাদক। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরন করতে হবে।  আমার দলের  নাম ভাঙ্গিয়ে কোন নেতা মাদকের তদবির করলে তাকেও আইনের আওতায় আনবেন।  মনে রাখবেন, আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের ও উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি জানি পুলি প্রশাসন সৎ, ন্যায়, নিষ্টা ও সততার  সঙ্গে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদক মুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার।  তবে শষ্যের মধ্যে ভুত থাকলে সম্ভব নয়। তাই মাদক নিয়ন্ত্রনে পুলিশকে কঠোর ভাবে  দায়িত্ব পালনের নির্দেশ দেন সাংসদ আবু সাইদ চাঁদ। তিনি আরও বলেন, আপনি ও আপনার অফিসাররা জানেন সমাজে কে অপরাধী। কে  মাদক সম্রাট। তাই এসব অপরাধীসহ মাদক সম্রাটদের দ্রুত গ্রেফতার পুর্বক  চারঘাটকে মাদক মুক্ত করার নীতি গ্রহন করুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত  বিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  রাহাতুল করীম মিজান, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী,উপজেলা  বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,যুগ্ম সম্পাদক  শাহিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,জেলা যুবদলের যুগ্ম  সম্পাদক সাব্বির হোসেন মুকুট,পৌর বিএনপির সভাপতি মোমিনুল ইসলাম,  সাধারন সম্পাদক নজমুল হক,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর