রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গণভোট না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জামায়াত

অনলাইন ডেস্ক / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির তাহের হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি গণভোটে রাজি হলেও নির্বাচনের দিনেই জটিলতা তৈরি করছে। তিনি বলেন, “মৌলিক বিষয় হলো গণভোট, যা জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। বিএনপি গণভোট চায়নি, জনগণের চাপে রাজি হয়েছে। তবে প্যাঁচ লাগিয়ে রেখেছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট অনুষ্ঠিত হোক, যাতে পরে জাতীয় নির্বাচনের জন্য যথেষ্ট সময় থাকে।”

তাহের আরও বলেন, নির্বাচনের দিন গণভোট হলে আইনগত জটিলতা তৈরি হবে। তিনি উল্লেখ করেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের কল্যাণের জন্য কিছু অতিরিক্ত খরচ হলেও গণভোট আগে করা ছাড়া উপায় নেই।”

প্রশাসনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য প্রয়োজনীয় রদবদলের আহ্বান জানালে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। তাহের বলেন, “প্রশাসন ও পুলিশের মধ্যে ৭০ শতাংশ লোক একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে, এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও জানান, জুলাই সনদের আইনি ভিত্তি এবং ওই সনদের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সরকারের নির্বাহী আদেশে সনদের সাংবিধানিক ভিত্তি প্রদানের বিষয়টিও আলোচনায় এসেছে।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি বলেন, “এ বিষয়ে সরাসরি আলোচনা না হলেও জামায়াত মনে করে, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর