রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘টুম রেইডার’: সোফি টার্নারের চোটে বন্ধ শুটিং

নিজস্ব প্রতিবেদকঃ / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ভিডিও গেইম থেকে নির্মিত ‘টুম রেইডার’ এর টিভি সিরিজের শুটিংয়ে বাধা পড়েছে। ‘টুম রেইডারের’ প্রধান চরিত্র লারা ক্রফটের ভূমিকায় অভিনয় করা সোফি টার্নার চোট পেয়েছেন, তাতে বন্ধ আছে শুটিংয়ের কাজ।

চোটের মাত্রা নিয়ে বেশি কিছু না জানালেও সিনেমার প্রযোজক এমজিএম স্টুডিওস এবিসি নিউজকে এক বিবৃতিতে জানিয়েছে, “সাবধানতা হিসেবে আমরা শুটিং বন্ধ রাখছি। যাতে করে উনি (টার্নার) সেরে ওঠার সময় পান। যত দ্রুত সম্ভব আমরা আবারও সিনেমার কাজ শুরুর অপেক্ষায় আছি।”

এবিসি নিউজ সোফি টার্নারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ৩০ বছর বয়সী টার্নার মেগাহিট সিরিজ গেইম অফ থ্রোনসে সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পান। এরপর তাকে সুপারহিরো ফিল্ম সিরিজ ‘এক্স মেন’-এ জিন গ্রে/ফিনিক্স চরিত্রে দেখা গেছে।

গত বছর, টার্নারকে নিয়ে নতুন ‘টুম রেইডার’ সিরিজ নির্মাণের ঘোষণা দেয় এমজিএম স্টুডিওস। অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী গেইম ‘টুম রেইডার’ ১৯৯৬ সালে প্রথম বাজারে আসে। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক লারা ক্রফটের দুঃসাহসিক নানা অভিযানের কাহিনী নিয়ে নির্মিত এই গেইম দারুণ জনপ্রিয়তা পায়। লারা ক্রফটকে নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা, অ্যানিমেটেড সিরিজ ও ভিডিও গেইম।
২০০১ সালে আসে ‘টুম রেইডারের’ প্রথম সিনেমা ‘লারা ক্রফট: টুম রেইডার’। দুই বছর পর মুক্তি পায় সিক্যুয়েল ‘লারা ক্রফট: টুম রেইডার–দ্য ক্রেডল অব লাইফ’। দুটি সিনেমাই ব্যবসাসফল হয়। আর এতে লারা ক্রফট চরিত্রে অভিনয় করেন হলিউডের বড় তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

২০১৮ সালে মুক্তি পায় সিরিজের তৃতীয় সিনেমা ‘লারা ক্রফট’। এতে জোলি অভিনয় করেননি। সিরিজটিকে নতুন করে সামনে আনার পরিকল্পনা করা হয় ও লারা ক্রফট চরিত্রে অভিনয় করেন অ্যালিসিয়া ভিকান্ডের। ২০২৪ সালে শুরু হয় টিভি সিরিজের কাজ। যেখানে অভিনয় করছেন সোফি টার্নার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর