বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ
মৃত বোনের একাউন্টে টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই  কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের  পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করে দেশে ফিরেছে নারী কাবাডি দল রেকর্ড সর্বনিম্ন জন্মহার : বিয়ে ও সন্তান নিয়ে সিঙ্গাপুর সরকারের নতুন উদ্যোগ কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের এপ্রিলের ২৮ দিনেই রেমিট্যান্স এলো ২৯১ কোটি ডলার আর ভদ্রতা নয়: ট্রাম্পের কড়া বার্তায় বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আধুনিক ও জনবান্ধব পুলিশ গড়ে তুলতে প্রযুক্তির বিকল্প নেই: ডিএমপি কমিশনার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আধুনিক ও জনবান্ধব পুলিশ গড়ে তুলতে প্রযুক্তির বিকল্প নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (কমিশনার) মো. সারওয়ার বলেছেন, আধুনিক ও জনবান্ধব পুলিশ গড়ে তুলতে প্রযুক্তির বিকল্প নেই। নতুন সফটওয়্যারগুলোর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে ‘এআইএস রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম’ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটালভাবে মামলা প্রক্রিয়া পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং আইন প্রয়োগ আরও কার্যকর হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত “ঢাকার নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে নয়টি সফটওয়্যার, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ইতোমধ্যে ঢাকা শহরের প্রায় ৭০টি স্থানে সড়ক ও ক্রসিং উন্নয়ন করে যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় স্পিড ক্যামেরা, ভিডিও মামলা, ডিজিটাল ডাটাবেজ সংযুক্তি এবং ড্রাইভারদের বিরুদ্ধে পয়েন্টভিত্তিক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এক্সপ্রেসওয়েতে নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, নতুন উদ্যোগের অংশ হিসেবে ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ, সিটিজেন ম্যানেজমেন্ট সিস্টেম, ভেহিকল ট্র্যাকিং, সাইবার সাপোর্ট সেন্টারসহ একাধিক ডিজিটাল সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নাগরিকদের পাঠানো ভিডিও যাচাই করে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীতে একটি প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও কার্যকর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর