বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
মৃত বোনের একাউন্টে টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই  কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের  পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করে দেশে ফিরেছে নারী কাবাডি দল রেকর্ড সর্বনিম্ন জন্মহার : বিয়ে ও সন্তান নিয়ে সিঙ্গাপুর সরকারের নতুন উদ্যোগ কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের এপ্রিলের ২৮ দিনেই রেমিট্যান্স এলো ২৯১ কোটি ডলার আর ভদ্রতা নয়: ট্রাম্পের কড়া বার্তায় বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আধুনিক ও জনবান্ধব পুলিশ গড়ে তুলতে প্রযুক্তির বিকল্প নেই: ডিএমপি কমিশনার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করে দেশে ফিরেছে নারী কাবাডি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬



চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির বিমানবন্দরে উপস্থিত থেকে খেলোয়াড়দের অভ্যর্থনা জানান। এ সময় তিনি বলেন, বিদেশের মাটিতে দলের এই সাফল্য জাতির জন্য গর্বের এবং এটি খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের প্রতিফলন। নারী কাবাডির উন্নয়নে আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

দলের সঙ্গে দেশে ফেরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। অভ্যর্থনা অনুষ্ঠানে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ও কৌশলগত পারফরম্যান্স দেখিয়ে দলটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, এই অর্জন ভবিষ্যতে আরও ভালো ফল করার অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর