ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৪ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ১৯,আদাবরে ৯, শেরেবাংলা নগরে ১০,তেজগাঁও থানা ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রমজান (২০), মো. শান্ত (১৭),মো. নয়ন (২২),মো. মুন্না (২৭),মো. ইমরান (২৬),মো. আনিছুর রহমান (৩৭),মো. সুমন ( বয়স উল্লেখ নাই) আক্তার (২৫),মো. আরিফ (২৬),কালু শহিদ (৩৮),মো. সুমন শেখ (২৩), মো. মাহাবুল (৩৭), মো. মাসুম (৩৫), মো. আব্বাস (২৪), মো. ফজলে রাব্বি (২৩), মো. কাউসার (২০), মো. মুরাদ (৪১), তারিক (১৮) ও মো. আশরাফ (২৮)
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মাহিম (২৫),মো. তারেক (৩৫),মো. শাহিন (২৮),রিপন (৩৫),মো. রমজান (২৬),
হুসাইন মোহাম্মদ (৩০),মো. রিয়াজ (২২),মো. রবিউল ইসলাম (২২) ও মো. মিলন (২৪)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- উইলিয়াম নিক্সন গমেজ ওরফে ভিকি (৩৩),মো. সাকিব হোসেন জাবের (২৪),মো. রেজাউল করিম রেজা (৫৫),মো. আকাশ (২৪),মো. রবি (৩০),মো. ওয়াসিম (২২),মো. ইলিয়াস হোসনে (২৬),মো. আমিনুল ইসলাম (৩৫),মো. জিল্লুর রহমান (৪২) ও মো. আব্দর রাজ্জাক (৫৫)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মামুন হাওলাদার (২৪),মা. ইব্রাহীম (২০),মো. গোলাম রাব্বি (২৪),মোছা. ছকিনা বেগম (৩০),মোছা. সাদিনা বেগম (৩৮),মো. আনোয়ার হোসেন (২৮),মোসা. সালমা ওরফে ছালমা বেগম (৪৬),মাছা. রাজিয়া বেগম (৩৫), মো. সেলিম গাজী (৩৮),মো. ফরিদুজ্জামান (৫০),রাজু (২৮),শাকিল হোসাইন (২২),মো. সেলিম মিয়া ওরফে সাগর (৪২),মো. সবুজ (২৩) ও মো. জাহিদ (১১)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. স্বপন (২৩),মো. রুবেল (১৮),আলমগীর হোসেন (৩৪),মো. সাহেব উদ্দীন (৩২),মো. মারুফ (১৯),মো. আবুল কালাম আজাদ (৫০),মো. মিলন (৩০),
মো. মস্তফা (৪০),খালেদ আহমেদ (৩৫) ও মোছা. ইয়াছমিনআক্তার (৩১)
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রায়হান মিয়া (২৫),মো. আয়নুল ইসলাম (২৫),মো. মুন্না (২৪),মারুফ (২৪),
আখি আক্তার (১৮),সানজিদা আক্তার (২০),
সুমাইয়া রহমান (১৯),আল আমিন হোসেন শুভ (২৭) ও মেহেদী হাসান জুয়েল (২৮)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।