রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে বন্দনা রানী হত্যার অভিযোগে রাজ কুমার আটক সিংড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন উপ সচিব গোলাম কিবরিয়া কাজিপুর মেঘাই উচ্চ  বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর  কাজের উদ্বোধন মানুষের আয়ু বাড়াবে এই ওষধ, দাবি জাপানি বিজ্ঞানীদের মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোদি-ট্রাম্পের নেতৃত্বের ধরনে ‘দারুণ মিল’, আগামী বছর ভারত আসছেন ট্রাম্প করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি দিয়ে উল্লাপাড়ায় মতবিনিময় সভা করলেন কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিজিবি-র‍্যাবের অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিজিবি-র‍্যাবের অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬


সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাতে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ১৯ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করিয়ে সীমান্তবর্তী এলাকায় মজুদ রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর বিজিবি ও র‍্যাব-৯-এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়।

রাত আনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে প্রায় ১.৫ কিলোমিটার অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অস্ত্র ও বিস্ফোরক অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর