মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী রুয়েটে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে চলতি মৌসুমের সরকারি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হতে চলেছে বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর বৃদ্ধি ছাড়াই রাসিকে হাজার কোটি টাকার বাজেট ঘোষণা মেঘনায় বিকল লঞ্চের ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬ সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬


নিয়মিত খেলা করি মাদক থেকে দুরে থাকি এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুব উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে.) হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, শেরপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় খানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাড়িদহ ইউনিয়ন ফুটবল একাদশ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স নিশ্চিত করতে খেলা শুরুর আগে প্রত্যেকের জন্ম নিবন্ধন সনদ যাচাই করা হয়। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় স্বচ্ছতা ও নিয়ম মেনে খেলা পরিচালনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে রয়েছেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। আয়োজকরা জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চার প্রসার এবং মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর