মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
লাইভ কনসার্টে হেনস্তার শিকার গায়িকা, নেটপাড়ায় নিন্দার ঝড় লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ জরুরি নির্দেশনা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক কিশোরগঞ্জের বড়ভিটা স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া ফোনের ডেটা সেভ রাখতেও গুগলে জায়গা লাগবে, আসছে নতুন নিয়ম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদকবিরোধী সফল অভিযানে পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬



মাদকবিরোধী সফল অভিযানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ও একটি জীপ গাড়ি জব্দ এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করায় অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে পুরস্কৃত করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর