মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ
লাইভ কনসার্টে হেনস্তার শিকার গায়িকা, নেটপাড়ায় নিন্দার ঝড় লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ জরুরি নির্দেশনা সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক কিশোরগঞ্জের বড়ভিটা স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের প্রশ্নে পরিক্ষা, তদন্ত কমিটি গঠন মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া ফোনের ডেটা সেভ রাখতেও গুগলে জায়গা লাগবে, আসছে নতুন নিয়ম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফাইনাল শেষে মারামারি ও অবজ্ঞা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠের ভেতরে ও বাইরে অনাকাঙ্ক্ষিত আচরণের দায়ে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে শৃঙ্খলামূলক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্কাই স্পোর্টস নিউজের বরাত দিয়ে জানা গেছে, ফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার এমন উগ্র আচরণ খতিয়ে দেখতে ম্যাচ রেফারিদের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে ফিফা। এরপরই দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের বিশৃঙ্খল আচরণের বেশ কয়েকটি ঘটনাকে এই তদন্তের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হচ্ছে। ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ায় এবং মারামারিতে জড়ানোর কারণে লাল কার্ড দেখেন লিওনার্দো পারেদেস, যা ফিফার তদন্তের তালিকায় শীর্ষে রয়েছে। এ ছাড়া শিরোপা উদযাপনের সময় স্পেনের রদ্রিকে ঘুষি মারার অভিযোগে নাহুয়েল মোলিনা এবং স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমোকে ধাক্কা দেওয়ার অভিযোগে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। মাঠের এই হাতাহাতির রেশ ধরে পারেদেসের সঙ্গে স্পেনের এরিক গার্সিয়া ও গাভির মারামারির সূত্রপাত হয়েছিল বলেও বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

মাঠের লড়াই ও মারামারির পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে আর্জেন্টিনার প্রতিনিধিদলের শিষ্টাচারবহির্ভূত আচরণও খতিয়ে দেখছে ফিফা। স্পেন যখন বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরছিল, তখন আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার ট্রফিকে পেছন ফিরে অবজ্ঞা প্রদর্শন করেন, যা ফুটবল বিশ্বে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

ফিফার পক্ষ থেকে এখনই কোনো শাস্তির ঘোষণা দেওয়া না হলেও, পুরো শৃঙ্খলামূলক প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে এবং এরপরই অফিশিয়াল রায় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: মার্কা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর