মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা দুর্গাপূজায় এসআরবির কমান্ডো-বোম্ব-ড্রোন টিমের নজরদারি যমুনা সেতু পশ্চিম–এনায়েতপুর ৪৫ কিমি সড়ক সংস্কারে এক মাসে একনেকের অনুমোদন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

অনলাইন ডেস্ক: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের মোট তৈরি পোশাক খাতে আয় হয়েছে ৭৫০ কোটি (৭.৫০ বিলিয়ন) মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলারের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৫.১২ শতাংশ।

বছরভিত্তিক হিসাবে তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৫ সালের আগস্টে যেখানে পোশাক রফতানি হয়েছিল ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার, সেখানে ২০২৬ সালের আগস্টে তা ১৩.৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬১ কোটি (৩.৬১ বিলিয়ন) ডলারে।

পোশাক খাতের উপ-খাতগুলোর মধ্যে, ২০২৬ সালের আগস্টে নিটওয়্যার খাত থেকে রফতানি হয়েছে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮৮ শতাংশ বেশি।

এ সময়ে ওভেন পোশাক রফতানি ১২.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলারে।

পোশাক খাতের এ পারফরম্যান্স তুলে ধরে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল জানান, নিট এবং ওভেন উভয় খাতেই এ ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা ও এ খাতের টেকসই সক্ষমতার প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর