মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর প্রতিমা দর্শনে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা: জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরের ব্যতিক্রমী আয়োজন এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, নিখোঁজ শিশু ও ৮৬২ মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের সঙ্গে হাত মেলালেই বিপদ? ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
-ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি-তেহরানের মধ্যে নতুন কোনো বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে—এমন গুঞ্জন নাকচ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে কোনো দেশ তেহরানকে সহায়তা করলে সেই দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারতের সঙ্গে ইরানের বাণিজ্য চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তার ভাষ্য, প্রতিটি দেশই নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করে। ইরানের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ যেমন রয়েছে, তেমনি ওয়াশিংটনও ইরানি সরকারের সঙ্গে আলোচনা করেছে।

তবে এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেন রুবিও। তিনি বলেন, কোনো দেশেরই ইরানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করা উচিত নয়। কোনো রাষ্ট্র তেহরানকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দিলে কিংবা সন্ত্রাসবাদে অর্থায়নে সহায়তা করলে ওই রাষ্ট্রের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা ওয়াশিংটনের জন্য প্রয়োজন হয়ে পড়বে।

রুবিওর ভাষায়, কোনো দেশেরই উচিত নয় ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা। আর যদি কোনো দেশ তা করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধেও আমাদের নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তেহরানের ওপর চাপ সৃষ্টিতে ওয়াশিংটন মূলত অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করছে। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে রেখেছে বলে জানান তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ছয় মাসে গড়ানোর প্রেক্ষাপটে ট্রাম্প মার্কিন বাহিনীর রাত্রিকালীন হামলার কথা স্বীকার করে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাদের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে। সূত্র : এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর