শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেক্সিকোয় আইনপ্রণেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
- সংগৃহীত ছবি

মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির এক আইনপ্রণেতাকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও ফেডারেল নির্বাচন অনুষ্ঠানের এক বছরেরও কম সময় আগে এ ঘটনা ঘটল।

নিহত জেনিয়াসেন এসকোবার ছিলেন উপকূলীয় ভেরাক্রুজ রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল আইনপ্রণেতা। রাজ্যটি মেক্সিকোর কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার আবাসস্থল। তাকে নিজের গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে অন্তত একটি গুলির আঘাত ছিল।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল লিসবেথ হিমেনেজ সাংবাদিকদের বলেন, তদন্তের নথি প্রস্তুত করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

রাজ্যের জেনারেল সেক্রেটারি রিকার্দো আহুয়েদ বলেন, এসকোবারের গাড়িতে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

মেক্সিকোর নিম্নকক্ষের কংগ্রেস এসকোবারের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করতে বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

আগামী বছরের ৬ জুন দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে ভোট হবে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর