বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি এখন একটি পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে।

বুধবার (১২ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর আনসারের চারটি অঞ্চলের আওতাধীন প্রায় ২ হাজার ৪০০ জন পিসি, এপিসি, অঙ্গীভূত ও সাধারণ পুরুষ ও মহিলা আনসার সদস্যের অংশগ্রহণে এ দরবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত শৃঙ্খলা, সমস্যা ও কল্যাণমূলক অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য হিসেবে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব।

তিনি আরও বলেন, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।

আনসার মহাপরিচালক জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আনসার সদস্য নিয়োগের ক্ষেত্রে বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শতভাগ দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও অনুকূল কর্মপরিবেশ গড়ে তুলতে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হয়েছে। পাশাপাশি সদস্যদের জীবনমান উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাহিনীর সদস্যদের কল্যাণে ইতোমধ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট এর আওতায় মহানগর এলাকায় বাস সার্ভিস চালু, নিজস্ব রেশন স্টোর নির্মাণ, রেশন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং প্যাকেটজাত রেশন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও সদস্যদের জন্য ‘সুখী স্বাস্থ্যসেবা’ অ্যাপ, ল্যাবএইড ও গ্রামীণ কল্যাণ এর সঙ্গে স্বাস্থ্যচুক্তি, অবসরকালীন পেনশন স্কিম, এবং ‘সঞ্জীবন’ ও ‘প্রান্তিক শক্তি’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সদস্য কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বক্তৃতার শেষে মহাপরিচালক উপস্থিত সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর গৌরবময় ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

দরবার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গনী, ঢাকাস্থ জোন কমান্ডারবৃন্দসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর