মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, দেশে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন অগ্রগতির পথে, তখন গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা একজোট হয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, সাইফুদ্দিন আহমেদ মনি দেশের সম্পদ ছিলেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তাদের পাঠিয়েছেন। এ সময় তিনি সাইফুদ্দিন আহমেদ মনির আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

আমান উল্লাহ আমান আরও বলেন, ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি সাইফুদ্দিন আহমেদ মনির নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে কথা বলবেন তারা।

এর আগে আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত করেন। পরে তাঁরা মোনাজাত করেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, সাবেক ছাত্রনেতা খন্দকার লুৎফর রহমান এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর