সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা অঙ্গীকারের দাবি তরুণদের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫



আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকারের দাবি জানিয়েছে তরুণরা। ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উদযাপন উপলক্ষে আজ রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং- এর আয়োজনে রোডক্র্যাশ হতাহতদের স্মরণে তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলনে এ কথা বলেন উপস্থিত তরুণ শিক্ষার্থীরা।

তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে করে সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে। সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো তরুণরা এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনা। তাই সড়কে আর যেনো কোনো প্রাণ না ঝরে তার জন্য একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনার প্রয়োজন। এই নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে, আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অবশ্যই সড়ক নিরাপত্তা আইন প্রণয়নসহ যথাযথ বাস্তবায়ণ নিশ্চিতকরণ এবং একটি সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ প্রায় অর্ধ শতাধিক তরুণ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ সহ নানা শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেয়। এসময় তারা বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর “সড়ক নিরাপত্তা আইন” এর দাবি জানান।

এর আগে বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেফ সিস্টেম এপ্রোচ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধীক তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর