শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
নেত্রকোনায় পিকআপের গোপন চেম্বারে ৫৬০ বোতল মাদক, গ্রেফতার ১ দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন নাটোরের সিংড়ায় ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে জনদুর্ভোগ নওগাঁয় সড়কে ছিনতাই; গ্রেপ্তার ৩ সিংড়ায় সারের ডিলারদের নিয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি: আইজিপি উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার ১ পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী ‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান

অনলাইন ডেস্ক: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
-সংগৃহীত ছবি

বলিউডের সুপারস্টার আমির খান বলেছেন, অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে টানা ৩০ বছর ব্যস্ত থাকতে গিয়ে পরিবারকে সময় দিতে পারেননি তিনি। কাজের পেছনে ছুটতে গিয়ে কখন যে সন্তানরা বড় হয়ে গেছে, সম্পর্কের পরিবর্তন এসেছে, তা বুঝতেই পারেননি।

জীবনের এই উপলব্ধির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নিজের ক্যারিয়ারের ব্যক্তিগত প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আমির।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির সময় নিজের জীবন নিয়ে ভাবতে গিয়ে এই উপলব্ধি হয়েছিল তাঁর।

আমির বলেন, ‘কোভিডের সময় বসে ভাবছিলাম, আমার জীবনের প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে। এক বছর, দুই বছর কিংবা পাঁচ বছর নিজের কাজ নিয়ে পাগলের মতো ব্যস্ত থাকা, পুরোপুরি ডুবে থাকা ঠিক আছে। কিন্তু এভাবে যদি ৩০ বছর কেটে যায়, তাহলে সম্পর্কগুলো হারিয়ে যায়। সন্তানরা বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। বিষয়টি আমাকে গভীর শূন্যতায় ভরিয়ে দেয়।’

কথাগুলো বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি অভিনেতা। নিজেকে সামলে নিতে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর দর্শকদের কাছে ক্ষমা চান তিনি। এ সময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

কাজের প্রতি গভীর নিষ্ঠা, নিখুঁত প্রস্তুতি এবং চলচ্চিত্র নিয়ে উচ্চাকাঙ্ক্ষার জন্য পরিচিত আমিরের এমন আবেগঘন স্বীকারোক্তি উপস্থিত দর্শকদের সামনে তাঁর ব্যক্তিগত জীবনের এক ভিন্ন দিক তুলে ধরে।

তবে এই উপলব্ধি তাঁর জীবনযাপনে পরিবর্তনও এনেছে। আমির জানান, গত চার বছর ধরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য সচেতনভাবে সময় বের করছেন তিনি। কাজ যেন জীবনের প্রতিটি মুহূর্ত গ্রাস করে না নেয়, সে বিষয়ে সতর্ক হয়েছেন।

এ উপলব্ধি আরও আগে হওয়ায় নিজের সন্তুষ্টির কথাও জানান অভিনেতা। তাঁর ভাষায়, ‘আমি খুব খুশি যে এই চিন্তাটা আমার ৫৬ বছর বয়সে এসেছে, ৮৬ বছর বয়সে নয়। তখন হয়তো কিছু করার জন্য অনেক দেরি হয়ে যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর