মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: শোকসন্তপ্ত পরিবারে আমিনুল হক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫



পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাঁর বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্য নেতারাও।

এ সময় আমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেফতার করবে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আমরা আর দেখতে চাই না।’

ঘটনার নিন্দা জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, তখনই একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস তৈরি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই—এ ধরনের হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে কাঁদিয়ে না যায়।’

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার পর পালানোর সময় রিকশাচালককে দ্রুত চালাতে না পারায় তাকেও গুলি করে হামলাকারীরা। ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর