রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনাইমুড়িতে প্রকাশ্যে মাদক সেবন: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫



নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন–মো. সাদ্দাম ওরফে বাদশা ও মো. ইয়াছিন আরাফাত ওরফে রায়হান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সোনাইমুড়ী উপজেলার তুশি পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, জনসম্মুখে ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে এই দুই আসামিকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার তাদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

এমন অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ব্যবহার ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কড়াকড়ি অব্যাহত থাকবে বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর