বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণে নতুন দিগন্ত, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি তরুণ-তরুণী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির শেরপুরে অগ্রণী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সোনাইমুড়িতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১১৭ উত্তরায় ৩৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

অনলাইন ডেস্ক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ ঘটনায় এক স্প্যানিশ পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাতে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাতে আসা ওই স্প্যানিশ পরিবারের বাবা ও তার তিন সন্তান নিখোঁজ হন। জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়।

উদ্ধারকারী দল স্থানীয় সময় ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তাল সমুদ্রে তল্লাশি চালিয়ে নৌকাটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ায় রাতের বেলা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে রবিবার সকালে আবারও অনুসন্ধান শুরু হবে বলে কর্তৃপক্ষ জানায়।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানায়, স্প্যানিশ পরিবারটির মা ও এক মেয়ে, নৌকার চারজন কর্মী এবং একজন ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর