সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরায় ২৮৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫



রাজধানীর উত্তরা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম– মোছা. রুবি আক্তার।

শনিবার(২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমান গাঁজাসহ কতিপয় মাদক কারবারি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাড়িসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমাদের তিনটি দল দ্রুত ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নেয়।

তিনি আরও জানান, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সেখানে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের কাছে রুবি আক্তার নামে এক মহিলাকে কালো ট্রাভেল ব্যাগ এবং প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস দ্রুত পালিয়ে যায়। এ সময় রুবি আক্তার পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়৷ তবে তার স্বামী হারুন সরকারসহ অজ্ঞাত ২/৩ জন পালিয়ে যায়।

পরবর্তীতে রুবি আক্তারের হাতে থাকা কালো ট্রাভেল ব্যাগ ও পাশে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ২৫ হাজার টাকা।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুবি আক্তার একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে এবং তার স্বামী হারুন সরকারসহ দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ঢাকায় এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর