বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৪১ ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, নারায়ণগঞ্জে রোহিঙ্গা আটক জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে গালিগালাজ করায় হৃদয় গাজির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬



রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপকফা রহানা ইয়াসমিনকে প্রকাশ্যে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল রবীবা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় গাজির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ সমাবেশ শেষে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে শাস্তির আওতায় আনার আল্টিমেটাম দিয়ে ভিসির নিকট স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।



মঙ্গলবার রবীবা’র একাডেমিক ভবন-৩ এর সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করে। এর আগে সোমবার শিক্ষিকাকে গালিগালাজ ও হুমকি প্রদানের ঘটনা ঘটে।


শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজি একাডেমিক ভবন-৩ এ সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থীদের সামনে বিভাগের সিনিয়র লেকচারার ফারহানা ইয়াসমিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এসময় ঐ শিক্ষিকাকে প্রাননাশের হুমকিও প্রদান করা হয়। এঘটনায় সাধারণ শিক্ষার্থীরা হতবাগ হয়ে পড়ে।


এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত হৃদয় গাজির শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে হৃদয় গাজিকে শাস্তির আওতায় আনার দাবি জানাই।


এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহন করা হয়েছে, তবে ভুক্তভোগী শিক্ষিকা কোন অভিযোগ জমা দেননি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর