বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে – রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে। চাঁদাবাজরা এ সমাজের জন্য অভিশাপ। বাস, ট্রাক, সিএনজি, ভ্যান চালকদের কাছে চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসে যান। এদেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না।


মঙ্গলবার (৩ মার্চ) উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক শ্রমিক এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করুন। শ্রমিকদের পরিশ্রমের কারণেই দেশের উন্নয়ন হয়। পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব ।

উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল বারী, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি আইয়ুব আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক আল-আমীন হোসেন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রানা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর