বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা

নাসিম নাটোর প্রতিনিধি : / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চলনবিলের হাঁস খামারিরা। আগে ডিমের পাইকারি দাম প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো। এখন ডিমের দাম কমে গিয়ে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।

চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়া গিয়ে দেখা যায়, হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস আর ছোট ডিম বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা পিস।

হাঁস খামারী জাহিদ হাসান জানান, ডিমের দাম এত কম যে আমরা খামারি লোকশানে পড়ে গেছি।এই ভাবে যদি ডিমের দাম চলতে থাকে তাহলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। সকল খাবারের দাম বৃদ্ধি অথচ ডিমের দাম কম।ডিমের দাম এরকম চলতে থাকলে আমরা আর হাঁস পালন করতে পারবো না। এক মাস আগে ডিমের দাম ছিলো ১৫ থেকে ২০ টাকা এখন ডিমের দাম পাচ্ছি ৭/৮ টাকা।

ডিমের পাইকার শহিদুল জানান,বেচাকেনা কম, আমদানি বেশি,গরম পরতেছে,মানুষ খাচ্ছে কম এই জন্য ডিমের দাম কম। তবে আশা করছি অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আগের দামে ডিম বিক্রি হবে।

চলনবিল ডিমের আড়ৎদার ওহাব জানান, রমজান উপলক্ষে ডিমের দাম কম,খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিমান খাবারের দাম সেই হিসাবে ডিমের দাম খুবই কম। এই ডিম সর্বনিন্ম ১২/১৫ টাকা পিস বিক্রি হওয়ার কথা, কিন্ত এই ডিম বিক্রি হচ্ছে ৮/৯ টাকা এবং বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি দ্রুতই খামারিরা ন্যায্য দাম ফিরে পাবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর