রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনসিপির অবরুদ্ধ এমপিকে ২ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যের জেরে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (৩ মার্চ) ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের পেশাজীবী ফোরামের জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টা পর্যন্ত বিসিকের এক নম্বর গেট এলাকার একটি পোশাক কারখানার ভেতরে এমপি আল আমিনকে অবরুদ্ধ রাখা হয়। কারখানার বাইরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম-এর অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন। রাত ৮টা ৫ মিনিটে পুলিশ এমপিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

অনুষ্ঠানে উপস্থিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইফতার মাহফিলের মঞ্চে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যান্য অতিথিরা বসে আছেন। ইফতারের আগে বক্তব্য দিতে উঠে এমপি আল আমিন বলেন, “ফ্যাসিস্টের দোসর এখানে থাকার কারণে আমি এখানে বসতে পারছি না, আমি দুঃখিত। তবে আমার আঙ্কেলের সম্মানে এখানে এসেছি।”

এ মন্তব্যের পর মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে এমপিকে অবরুদ্ধ করে রাখেন এবং বিক্ষোভ শুরু করেন।

এমপি আল আমিন বলেন, জুলাই আন্দোলনের সময় হাতেমের ভূমিকা নিয়ে তার আপত্তি রয়েছে। তিনি দাবি করেন, মঞ্চে না ওঠার সিদ্ধান্তের জেরে তাকে অবরুদ্ধ করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “এমপিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর