মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
মাইকিং করে রাস্তা বন্ধ, খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা খানসামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না দিনে কতটুকু কফি খাওয়া নিরাপদ? অতিরিক্ত মাত্রায় হতে পারে যেসব বিপদ সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম, আশা ট্রাম্পের চীনে চিপ প্রযুক্তির তথ্য পাচারের অভিযোগে বেলজিয়ামে গবেষক আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মামুন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) লায়লা শিরিন নাহারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ পারভেজ আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো: জাকির হোসেন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, শিক্ষক মোঃ নুর – এ আলম, মোঃ শফিকুল ইসলাম, শামীমা আক্তার বন্যা, খন্দকার মাসুদ রানা, সেলিনা সুলতানা লিখন, মোঃ শাহিনুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, নিরক্ষরতা দূর করে দক্ষ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া শিশু-কিশোর ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর