রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে পৌর শ্রমিক কর্মচারী ইউরিয়নের মানববন্ধন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

জয়পুরহাটে পৌর শ্রমিক কর্মচারী ইউরিয়নের ৪দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন। মঙ্গলবার (৩ মার্চ-২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। এতে অংশ নেন পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান হাজিরা ৩৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণসহ কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করতে হবে। এছাড়া উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। আর দ্রুত এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন তারা।

এবিষয়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে বিষয়টি আমি অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। আর ১২ তারিখ সরকারি ছুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোনো কাজ করে নেওয়া হয়নি। অফিসিয়ালি তারা কোনো স্মারকলিপিও দেয়নি, এজন্য তাদের দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর