রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭০ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয় শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে- আলীম এমপি চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে তিন চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে ডুমুর ঈসা আদর্শ গ্রামের পুকুর খনন কার্যক্রমকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে সাংবাদিক পরিচয়ধারী তিন চাদাঁবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমাজ উদ্দিন তালুকদার শুভ।

বুধবার (৪ মার্চ) দুপুরে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেডের প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ডুমুর ঈসা আদর্শ গ্রামের পুকুর খনন কার্যক্রমকে কেন্দ্র করে লিটন, ইয়াসিন ও জাহিদ নামের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ‘সিরাজগঞ্জ মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদে তার বিরুদ্ধে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও ষড়যন্ত্রমূলক।

তিনি আরও বলেন, তার ব্যক্তিগত জীবনের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার ব্যক্তি-সম্মান, সামাজিক অবস্থান এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস্ কোম্পানি লিমিটেডের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা।

ইমাজ উদ্দিন তালুকদার শুভ দাবি করেন, একটি কুচক্রী মহল তার কাছে অবৈধভাবে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এখন তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। পুকুর খনন বা সরকারি সম্পদ সংক্রান্ত কোনো অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধের শামিল। এ ঘটনায় তিনি ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও মানহানি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর