শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে: জেলা প্রশাসক

রাজশাহী প্রতিনিধি : / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নারীদের সম্মান কারও কাছে ভিক্ষা চাওয়ার বিষয় নয়, নিজেদের দায়িত্ব ও আচরণের মাধ্যমেই সেই সম্মান প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন আফিয়া আখতার। তিনি বলেন, যার সম্মান বেশি তাকেই সমাজে অনেক সময় অসম্মানিত করার চেষ্টা করা হয়। তবে নারীদের সম্মান সৃষ্টিকর্তা, সমাজ ও প্রতিটি ধর্মই দিয়েছেÑতারপরও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসম্মান করার প্রবণতা দেখা যায়।

রবিবার (৮ মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচারÑসুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে দিবসটি পালন করে।
জেলা প্রশাসক বলেন, সমাজে অনেকেই নারীদের শ্রমিক হিসেবে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, কিন্তু মানুষ হিসেবে ভালোবাসতে কম চায়। ঘরের কাজ, বাইরের কাজ-সব ক্ষেত্রেই নারীর শ্রমকে মূল্যায়ন করা হলেও জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ক্ষেত্রে অনেকের সংকীর্ণতা দেখা যায়। তবে কারও পছন্দের হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একজন নারী ভালো আছেন কিনা এবং তিনি তার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে পারছেন কিনাÑসেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব শ্রমের মূল্য দিয়ে নিজেদের অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ কিছু শ্রম রয়েছে যার মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না।

আফিয়া আখতার আরও বলেন, নারী ও পুরুষ কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়; বরং সমাজের উন্নয়নের জন্য উভয়েই একে অপরের সহযোগী। নারী-পুরুষ একসঙ্গে কাজ না করলে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়।
নারীর প্রতি নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন নির্যাতন করে পার পেয়ে যেতে না পারে। এর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে উঠতে হবে পরিবার থেকে, পরে সমাজ ও রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। শারমিন শাপলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর