বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।১১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পাটাগ্রাম রোডে বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার কর্মী ইন্জিনিয়ার এস এম শাহীন আলমের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার এস এম শাহীন আলম । তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন।
অনুষ্ঠানের
বিশিষ্ট সমাজ সেবক মরহুম এস এম সোহরাব হোসেন এর সহধর্মিণী শামসুন্নাহার। তিনি বলেন,নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ টেংলাহাটা অধ্যক্ষ ভারপ্রাপ্ত এস এম সাইদুল ইসলাম। কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর প্রভাষক সমাজ সেবক রোকনুজ্জামান রাসেল।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের।