শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ক্রীড়া-বান্ধব সমাজ গড়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি ব্যতিক্রমী ‘ফুটবল প্রীতি ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছে । খেলায় মুখোমুখি হয় এলাকার ‘বিবাহিত’ এবং ‘অবিবাহিত’ দুটি দল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর খেলার মাঠে নওদাপাড়া যুব সমাজের উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় উভয় দলই অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে এবং পুরো সময়জুড়ে দর্শকদের বিনোদিত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা ওলামা দলের সভাপতি ও নওদাপাড়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান (মিজান)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ হরমুজ আলী খাঁন, আলহাজ্ব আব্দুল লতিফ, মোঃ মিজানুর রহমান (মিষ্টার), মোঃ আয়নাল হক, আলহাজ্ব কোরবান আলী খাঁন, মোঃ আসাদুল ইসলাম, সাবেক সেনা সদস্য মোঃ রেজাউল করিম, শাহ-বন্দেগী ইউনিয়ন ওলামা দলের সভাপতি আব্দুর রহিম,মোঃ আব্দুল মজিদ, মোঃ আবু সাঈদ, মোঃ ছফের আলী, মোঃ আবু রায়হান, মোঃ ওসমান গণি, মোঃ শেখ ফরিদ, মেরিন ইঞ্জিনিয়ার , মোঃ রোমান, সাবেক ইউপি সদস্য মোঃ ছাইদার রহমান সাকিব এবং সমাজসেবক মোঃ মোতাকাব্বের।

আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনা, মাদকমুক্ত সমাজ নিশ্চিত করা এবং গ্রামের প্রবীণ ও নবীনদের মধ্যে সম্পর্কের বন্ধন সুদৃঢ় করাই ছিল এই প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য। আগামীতেও এমন সুস্থ বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে প্রীতি স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর