শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে বদলী

নিজস্ব প্রতিবেদক: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও পুলিশ অফিসে কর্মরত ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে বদলী করা হয়েছে। ৫ মার্চ সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ আদেশ দিলেও বিষয়টি ৮ মার্চ জানাজানি হয়। জাতীয় সংসদ নির্বাচনে সরকার পরিবর্তনের পর জেলা পুলিশে বড় ধরনের এই বদলীর আদেশ দেওয়া হলো। ইতোমধ্যে বদলী হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে।

আদেশ অনুযায়ী চৌহালী থানার ওসি মতিউর রহমানকে সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক, কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দকে রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেনকে চৌহালী থানার ওসি, বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে পুলিশ অফিসের (ক্রাইম ও অবস্) পরিদর্শক, সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক রাকিবুল হাসানকে সিরাজগঞ্জ সদর থানার ওসি, সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলামকে বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক (ডিআইও-১) মোক্তারুজ্জামানকে উল্লাপাড়া মডেল থানার ওসি, সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলীকে কামারখন্দ থানার ওসি, উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযমকে সলঙ্গা থানার ওসি, রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক, সলঙ্গা থানার ওসি ইমাম জাফরকে বেলকুচি থানার ওসি, সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামানকে রায়গঞ্জ থানার ওসি, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বরকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ও পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লাকে (ক্রাইম এন্ড অবস্) তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) হাফিজুর রহমান রবিবার সন্ধ্যায় বলেন, নিয়মিত বদলীর অংশ হিসেবে উল্লেখিত ১৫জন পুলিশ কর্মকর্তাকে জেলার অভ্যন্তরে বদলী বা পদায়ন করার জন্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে এসব কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর