বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, আইনমন্ত্রী ও শিল্পীর প্রশংসা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬



অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় থেকে শুরু হওয়া এই কার্যক্রমে মেলায় আসা দর্শনার্থীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যিনি আনন্দের সঙ্গে লিফলেট গ্রহণ করেন। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। উভয়েই ফায়ার সার্ভিসের সচেতনতামূলক এই উদ্যোগের প্রশংসা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল-এর নির্দেশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির স্টলগুলোতে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এ কার্যক্রম তদারকি করেন।

মেলায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। একজন দর্শনার্থী পরীক্ষামূলকভাবে ফোন দিয়ে জানান, “প্রথমে মনে হয়েছিল হয়তো সাড়া আসবে না, কিন্তু ফোন করার পর তা ভুল প্রমাণিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।”

বইমেলায় ফায়ার সার্ভিসের স্টলে বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক বই ও লিফলেট রাখা হয়েছে। মহাপরিচালকের নির্দেশে প্রতি শুক্রবার শিশুদের জন্য বিনামূল্যে অগ্নি, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় বিষয়ক নির্দেশনা বিতরণ ও ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার শেখানো হয়। এই কার্যক্রম মেলার শেষ দিন পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর