শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ৭ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬



খুলনার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একনলা বন্দুক, দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড কার্তুজ ও একটি ককটেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার (১৫ মার্চ ) জানান, ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রুপসা অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)।

তারা নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।
তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর