শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

অনলাইন ডেস্ক / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে একাধিক বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার পাশাপাশি আরও কয়েকটি সিনেমার চিত্রনাট্য তার হাতে রয়েছে।

অন্যদিকে দক্ষিণের দুই তারকা সুন্দরীর সঙ্গে নতুন জুটি—সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এখন বলিউড ভাইজান। ভক্তরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ব্যাটল অব গালওয়ান’–এর জন্য, ঠিক তখনই সামনে এলো আরেক চমক, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও সামান্থা রুথ প্রভুর সঙ্গে আলাদা দুটি সিনেমায় পর্দা ভাগ করতে যাচ্ছেন এই বলিউড সুপারস্টার।

জানা যায়, সালমানের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া এবং এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।

এই সিনেমার কাজ শেষ হলেই নতুন আরেকটি বড় প্রকল্পে হাত দেবেন সালমান। তেলেগু পরিচালক বংশী পাইদিপল্লি পরিচালিত এবং প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নির্মিতব্য ওই সিনেমায় মূল নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়েই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতেই শেষ নয়। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন এক চ্যালেঞ্জ নিতে চলেছেন সালমান। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে একটি সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাকশন ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি প্রযোজনা করবে মিথ্রি মুভি মেকার্স। সেখানে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থাকে।

সামান্থাকে নিয়ে তৈরি হতে যাওয়া সুপারহিরো সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। রিল লাইফ এন্টারটেইনমেন্টের সহযোগিতায় নির্মিত এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের নভেম্বরে।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে সালমান খানের কাজ করার ঘটনা খুব বেশি নেই। এর আগে শাহরুখ খান ও নয়নতারার জুটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এবার নয়নতারা ও সামান্থার সঙ্গে সালমানের নতুন জুটি দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে,তা নিয়েই এখন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর