সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়ের সুযোগ!

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা (ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান)। এখন থেকে ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে প্রতি মাসে ৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে নতুন একটি প্রোগ্রামের আওতায় এই বিশাল অঙ্কের অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

সম্প্রতি মেটার অফিশিয়াল নিউজরুমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মূলত অন্য প্ল্যাটফর্মে জনপ্রিয় এমন ক্রিয়েটরদের ফেসবুকে নিয়মিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
কারা পাবেন এই অর্থ?

 

সবাই এই প্রোগ্রামের সুবিধা পাবেন না। মেটা নির্দিষ্ট কিছু যোগ্যতার কথা জানিয়েছে। যারা এরই মধ্যে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে জনপ্রিয় এবং বড় অনুসারী বেজ রয়েছে, তারাই এই প্রোগ্রামে অগ্রাধিকার পাবেন।

মেটার ঘোষণা অনুযায়ী :

 

প্রথমত, যাদের ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে অন্তত ১ লাখ ফলোয়ার রয়েছে, তারা ফেসবুকের এই প্রোগ্রামে যুক্ত হয়ে মাসে ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

দ্বিতীয়ত, যাদের উল্লিখিত প্ল্যাটফর্মগুলোর যেকোনো একটিতে ১০ লাখ বা তার বেশি ফলোয়ার রয়েছে, তারা মাসে ৩ হাজার ডলার পর্যন্ত নিশ্চিত আয় করতে পারবেন।

কিভাবে কাজ করবে এই প্রোগ্রাম?

এই প্রোগ্রামের অধীন থাকা ক্রিয়েটররা টানা তিন মাস মেটার পক্ষ থেকে নিশ্চিত পেমেন্ট পাবেন। এর জন্য তাদের ফেসবুকে নিয়মিত ‘এলিজিবল রিলস’ বা মানসম্মত ছোট ভিডিও শেয়ার করতে হবে।

এ ছাড়া ফেসবুক এসব ক্রিয়েটরের কনটেন্টের রিচ বা দর্শক সংখ্যা বাড়িয়ে দিতে বিশেষ কারিগরি সহায়তা দেবে, যাতে তারা দ্রুত ফেসবুকেও নিজেদের বিশাল দর্শকগোষ্ঠী তৈরি করতে পারেন।

 

আয়ের অন্যান্য সুযোগ : 

ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রামের পাশাপাশি ফেসবুক তাদের ‘কনটেন্ট মনিটাইজেশন’ ব্যবস্থায় আরো পরিবর্তন এনেছে। মেটা জানিয়েছে, ২০২৫ সালে তারা ক্রিয়েটরদের প্রায় ৩০০ কোটি ডলার পেমেন্ট করেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এখন থেকে শুধু ভিডিও নয়; বরং রিলস, স্টোরি, ছবি এমনকি টেক্সট বা লেখা পোস্ট থেকেও টাকা আয়ের সুযোগ থাকছে।

মেটা আরো জানায়, ফেসবুকে বর্তমানে মোট আয়ের ৬০ শতাংশই আসছে রিলস থেকে।

বাকি অংশ আসছে ছবি এবং লেখা থেকে। যারা বড় পরিসরে ভিডিও তৈরি করতে পারেন না, তাদের জন্য ছবি বা টেক্সট পোস্টের মাধ্যমে আয়ের এই সুযোগ বড় একটি সম্ভাবনা তৈরি করেছে।

 

কিভাবে আবেদন করবেন?

মেটার এই বিশেষ প্রোগ্রামটি বর্তমানে আমন্ত্রণভিত্তিক। তবে আগ্রহী ক্রিয়েটররা তাদের ফেসবুক অ্যাপের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ থেকে ‘মনিটাইজেশন’ ট্যাবে গিয়ে ‘কনটেন্ট মনিটাইজেশন’ অপশনে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারেন। যোগ্য বিবেচিত হলে মেটা কর্তৃপক্ষ সরাসরি আবেদনকারীকে ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সৃজনশীল মানুষদের ফেসবুকমুখী করতেই মেটা এই বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছে। বাংলাদেশের অনেক তরুণ ক্রিয়েটর, যাদের অন্যান্য প্ল্যাটফর্মে ভালো ফলোয়ার রয়েছে, তারা এই সুযোগটি কাজে লাগিয়ে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন।

 
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর