বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে? দেশের বাজারে আজকের স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬



বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ২৬ মার্চ বিমানের প্রধান কার্যালয় বলাকায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর