বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের (বিএএনসিএসএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নবম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা আজ রবিবার (২৯ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা।
সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপপরিচালক মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম মিঠুন।
এছাড়া মো. আবু জাফর ও আসলাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, জাকির হোসেন কোষাধ্যক্ষ, ড. আবু সাঈদ মিয়া বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), আব্দুল হালিম রাজ দপ্তর সম্পাদক, বেলাল হোসেন প্রচার সম্পাদক, মেহেদী হাসান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আহসানুল কবির বুলবুল গবেষণা ও প্রকাশনা সম্পাদক, সুমি খাতুন সমাজকল্যাণ সম্পাদক, আশরাফুল আলম আইনবিষয়ক সম্পাদক, এস এম রাজিবুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কাশফিয়া আলম মহিলাবিষয়ক সম্পদাক, আদনান জোবায়ের প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং কাজী দিদারুল আলম আপ্যায়নবিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। খুব শিগগিরই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।