বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬


বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (৩০) বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দেবর মজনুর (৪৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) শেরপুর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত মজনুকে গ্রেপ্তর করে জেল হাজতে প্রেরণ করে। অভিযুক্ত মজনু ওই গৃহবধূর মামাতো দেবর বলে জানা গেছে। সে ঝাজর উত্তরপাড়া গিয়াস উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ এক বছর প্রবাসে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন। প্রবাসে যাওয়ার সময় তিনি অভিযুক্ত মজনুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকা আদায়ের অযুহাতে মজনু প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ২৪ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ভুক্তভোগীর খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামে গৃহবধুর বসতবাড়িতে কেউ ছিল না। এই সুযোগে মজনু বাড়িতে প্রবেশ করে এবং ভুক্তভোগীর সাথে কথা বলার এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত মজনু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তোভোগী নারী বাদি হয়ে থানা মামলা দায়ের করে।
ভুক্তভোগী গৃহবধুন এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর