সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা সরকারিভাবে নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল মাঠে নেমেছে। আজ ৪ এপ্রিল থেকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয়ে কাজ করবে জরিপ দল।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে আরও বলা হয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে, যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।

উক্ত জরিপ কার্যক্রমটি ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ-এর নেতৃত্বে এবং দেবাশীষ সরকার, উপ-পরিচালক (জরিপ) (চলতি দায়িত্ব), ইনচার্জ, জিওডেটিক ডিটাচমেন্ট-এর তত্ত্বাবধানে  থানচি ও রুমায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হবে।

জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুতকৃত জিওড মডেলের (Geoid Model) মাধ্যমে জিএনএসএস রিসিভার হতে প্রাপ্ত Ellipsoid height থেকে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব। জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় গমন করে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন, GNSS CORS এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।

এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) কর্তৃক দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং-তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর