রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকাশপথের শ্রেষ্ঠত্বের অবসান, ইরানি আঘাতে তছনছ পেন্টাগন? হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একদিনে হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

অনলাইন ডেস্ক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম নিশ্চিত হওয়া ১৬ জন রয়েছে।

অন্যদিকে সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬২৮ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৫৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর