মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নীলফামারীর ডিমলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন ইঞ্জিনিয়ার সাব্বির রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত জামায়াতের ‘অপপ্রচার’ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আজ

অনলাইন ডেস্ক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

হামের প্রাদুর্ভাব বাড়ায় আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এই উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

গতকাল (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হবেন না। তিনি বলেন, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলা নির্বাচিত হয়েছে, যেখানে সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে।

টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। তবে শুধুমাত্র অসুস্থ শিশুদের জন্য এটি প্রযোজ্য। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা আগেই হামের টিকা নিয়েছেন, তারা চাইলে এই বিশেষ কর্মসূচিতে আবার টিকা নিতে পারবে; একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই।

এই বিশেষ কার্যক্রমের আওতায় বরগুনা সদর ও পৌরসভা, পাবনা সদর ও পৌরসভা, চাঁদপুর সদর ও পৌরসভা, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌরসভা, নেত্রকোণা, ময়মনসিংহ সদর ও ত্রিশালসহ মোট ৩০টি হটস্পট উপজেলা বা পৌরসভায় টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর