সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাশেইপড়ে ছিল লাল শাড়ি এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬



নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার আসামি মো. ফয়সাল ওরফে রিয়াজ (৪২) কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ এপ্রিল) দুপুরের র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে চট্রগ্রামের ফেস্টিভ্যাল জোন কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর হাতিয়া থানার একটি বহুল আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১০ মার্চ ২০২৬ রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে একটি তরমুজ খেতের টং ঘরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেফতারে মাঠে নামে র‍্যাব। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় নিশ্চিত করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর