রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন, যাত্রীরা আতঙ্কে ঢামেক ও সোহরাওয়ার্দীতে হারানো দুই শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিলো আনসার সদস্যরা মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

স্তন ক্যান্সার প্রতিরোধে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সকলকে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (১ নভেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে স্তন ক্যান্সার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগটি শরীরের আর কোনো অঙ্গে ছড়িয়েছে কি-না। দেরীতে বা শেষ পর্যায়ে এ রোগ শনাক্ত হলে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তাছাড়া ঝুঁকি এবং চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। পরিবারের আর্থিক অবস্থা কিংবা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেজন্য পুরুষদেরও এক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল এবং দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সকলকে ভূমিকা পালন করতে হবে।

স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে মাসব্যাপি এ আয়োজন করে বেসরকারি বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। এতে সহযোগীতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসসিআর হাসপাতালে গত এক মাসে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের জন্য ৭০২ জন নিবন্ধন করেন। এদের মধ্যে বিনামূল্যে কনসালটেশন নিয়েছেন ৪৫১ জন। নতুন করে ১২ জন স্তন ক্যান্সারের রোগী শনাক্ত হয়, যেখানে ২৫ বছরের তরুণী থেকে শুরু করে ৭২ বছরের বৃদ্ধাও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর